May 22, 2026, 11:02 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে : দুলু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাদিকে হত্যার চেষ্টা শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হয়েছে। তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনের ধারাকে বানচাল করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুলু এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজন করা হয়।

দুলু বলেন, “নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। গত ২৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগ দিনের ভোট রাতের মাধ্যমে এমপি মনোনীত করে দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় ছিল। এই নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেই প্রক্রিয়া ব্যাহত করার জন্যই গতকাল হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটানো হয়েছে।”

তিনি আরও বলেন, “হাদিকে গুলি করা ঘটনায় জড়িতরা আগামী দিনে আরও ঘটনা ঘটাতে পারে। তাই আমাদের সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *