April 7, 2026, 3:27 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পরিচয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফতুল্লায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ফতুল্লা থানার উদ্যোগে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ফতুল্লা থানার সভাপতি মোঃ আক্তার হোসেন। এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দেশের সার্বিক শান্তি-উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত নেতারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন সংগ্রাম করে আসছেন। তার শারীরিক অসুস্থতা দেশের মানুষের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নেতারা দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ফতুল্লা থানার সভাপতি মোঃ আক্তার হোসেন, মোঃ মোজাম্মেল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ শাহিন সভাপতি ফতুল্লা ইউনিয়ন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, মোসাঃ ফারজানা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধারাবাহিকভাবে আরও দোয়া কর্মসূচি পালিত হবে।

আয়োজন: ফতুল্লা ইউনিয়ন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *