May 22, 2026, 10:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দুর্নীতির অভিযোগে চার ভারতীয় ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক :

দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। অভিযোগের প্রেক্ষিতে অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরিকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এসিএ সূত্রে জানা গেছে, চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই চার ক্রিকেটার দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা টুর্নামেন্টে অংশ নেওয়া আসামের কয়েকজন ক্রিকেটারকে প্রভাবিত করার চেষ্টা করেন এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে প্ররোচিত করেন।

ঘটনাটি সামনে আসার পর বিষয়টি তদন্তে নেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এএসসিইউ)। একই সঙ্গে অভিযোগের গুরুত্ব বিবেচনায় ফৌজদারি আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

এসিএর সম্পাদক সনাতন দাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে বলেই এই সাময়িক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে সৈয়দ মুশতাক আলি ট্রফির লিগ পর্ব অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর। বর্তমানে চলছে সুপার লিগ পর্ব, আর আগামী ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *