May 22, 2026, 11:01 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে ঝালকাঠির নলছিটি পৌরসভার খাসমহল এলাকার ওই বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে চুরির ঘটনায় কী কী মালামাল খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিশ্চিত করে হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সবাই ঢাকায় থাকায় বাড়িটি বেশ কিছুদিন ফাঁকা ছিল। পরে প্রতিবেশীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন তারা।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেই শুক্রবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর শুক্রবার বিকেলেই পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *