April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদির আরোগ্য কামনায় ঢাবি শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক :

দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি মু. আহসান হাবিব ইমরোজ বলেন, জুলাই সনদ ও জুলাই যোদ্ধাদের অধিকার আদায়ে ওসমান হাদি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন একজন প্রকৃত জুলাই যোদ্ধা। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, হামলার ঘটনার পরও দোষীদের গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক।

ঢাবি শিক্ষার্থী মো. নাসিম বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি বরাবরই প্রতিবাদী কণ্ঠ ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই।

আরেক শিক্ষার্থী মো. হীরা বলেন, জুলাই ইস্যুতে নানা মতপার্থক্য থাকলেও হাদি সবসময় জুলাইয়ের চেতনাকে ধারণ করেছেন। সে কারণেই তাকে টার্গেট করা হয়েছে বলে আমরা মনে করি। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।

ঢাবি শিক্ষার্থী অনিক মিয়া বলেন, ৫ আগস্টের পর অন্যায়ের বিরুদ্ধে যারা সাহস করে কথা বলেছেন, ওসমান হাদি তাঁদের অন্যতম। আমরা আল্লাহর কাছে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করছি এবং বিশ্বাস করি, আল্লাহর কুদরতে তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *