May 22, 2026, 11:03 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

৩০ ফুট খননেও সন্ধান নেই শিশুর, গভীরতা ১৫০ ফুটের বেশি

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত বোরিং পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে স্বাধীন খেলতে গিয়ে হঠাৎই ওই অরক্ষিত গর্তে পড়ে যায়।

ঘटनাস্থলে পাঁচটি ইউনিট নিয়ে উদ্ধারকাজে নেমেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে তিনটি এস্কেভেটর দিয়ে ৩০ ফুটের বেশি গভীর পর্যন্ত মাটি খুঁড়ে পাশেই বড় গর্ত তৈরি করা হয়। এরপর সেই গর্ত থেকে সুড়ঙ্গ তৈরি করে শিশুটি পড়ে যাওয়া প্রধান পাইপের ভেতর পৌঁছানোর চেষ্টা চলছে।

তবে পানির চাপ ও কাঁদায় সুড়ঙ্গকাজ প্রচণ্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি যে নলকূপের গর্তে পড়েছে, সেটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এই দীর্ঘ পাইপের যেকোনো স্থানে শিশুটি আটকে থাকতে পারে।

ঘটনার দিন দুপুরে পাইপের ভেতর থেকে স্বাধীনের কান্নার শব্দ শোনা গিয়েছিল। রাতে কয়েকবার ক্যামেরা নামিয়েও মাটি ও খড় জমে যাওয়ায় শিশুটিকে দেখা যায়নি। ফলে শিশুটি এখনো বেঁচে আছে কি না—সে বিষয়ে উদ্ধারকারীরা নিশ্চিত নন। স্থানীয়রা রাতভর অপেক্ষায় ছিলেন এবং দ্রুত উদ্ধার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *