May 22, 2026, 11:03 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সিলেটে মাঝরাতে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

নিজস্ব প্রতিবেদক :

সিলেট অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার বিয়ানীবাজার এলাকা। উৎপত্তিস্থলের স্থানাঙ্ক— অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ২১৬ কিলোমিটার।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫, যা মৃদু হিসেবে বিবেচিত। যদিও তীব্রতা কম, তবে সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্প মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট পাহাড়ি ও ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় বারবার এমন কম্পন স্থানীয়দের আতঙ্কিত করছে। বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *