May 22, 2026, 11:03 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

রংপুর প্রতিনিধি :

রংপুর জেলা ও টাঙ্গাইল জেলার দুই মুসল্লি বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় মারা গেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঘটনা ঘটে।

মারা যাওয়া মুসল্লিরা হলেন: সাঈদুর রহমান, রংপুর জেলার পীরগঞ্জ থানা। তারামিয়া, টাঙ্গাইল জেলা, যিনি ৪০ দিনের চিল্লায় অংশগ্রহণের জন্য রংপুর এসেছিলেন।

ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজন মুসল্লির জানাজা বাদ জোহর ময়দানে অনুষ্ঠিত হবে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনই এই ঘটনা ঘটেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, শ্বাসকষ্টজনিত কারণে মুসল্লিদের মৃত্যু স্বাভাবিক ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *