May 22, 2026, 9:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিয়ের প্রলোভনে ধর্ষণ: ক্রিকেটার তোফায়েল রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :

এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

গুলশান থানার এসআই সামিউল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে গত ৩০ নভেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করেন। তিনি জানান, “ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামি রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছি। সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা প্রমাণ করবেন।”

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর। ওইদিন আদালতে অভিযোগপত্রটি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

অভিযোগপত্র অনুযায়ী, তোফায়েল আহমেদ রায়হেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগীর সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব গড়ে ওঠে, এরপর প্রেমের প্রস্তাব দেন আসামি। তরুণী প্রত্যাখ্যান করলেও তিনি বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন।

এরপর গত ৩১ জানুয়ারি ঘুরে বেড়ানোর নাম করে তাকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন তোফায়েল। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ চালানোর অভিযোগ রয়েছে।

মামলার বাদী গত ১ আগস্ট গুলশান থানায় মামলা করেন। পরে ২৪ সেপ্টেম্বর হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান তোফায়েল। জামিন মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়েছিল, তবে তিনি তা পালন করেননি।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, “বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। আমার পরিবারের কাছে গেলে কোনো সমাধান মেলেনি। বিসিবি প্রেসিডেন্টকে লিখিত অভিযোগ দিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমি আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *