May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আবদুল কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে উদাত্ত আহ্বান জানিয়েছেন, দেশের ইসলামী সমাজ গড়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলার।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে তিনি সাবেক সহ-সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার অবদান স্মরণ করে বলেন, “শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। একাধারে রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

ডা. শফিকুর রহমান জানান, ১৯৯০-এর দশকে স্বৈরাচার-বিরোধী আন্দোলনে কাদের মোল্লা লিয়াজোঁ কমিটির সদস্য ছিলেন এবং গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। লেখার মাধ্যমে সাধারণ মানুষের বিবেক জাগ্রত করাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, ২০১০ সালের ১৩ জুলাই কাদের মোল্লাকে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ষড়যন্ত্রমূলক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর সরকারের পক্ষ থেকে আইন সংশোধনের মাধ্যমে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১০টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়। জামায়াত আমির বলেন, “এই ঘটনা প্রমাণ করে, তিনি বিচারের নামে নির্মম প্রহসনের শিকার হয়েছেন।”

ডা. শফিকুর রহমান বলেন, কাদের মোল্লা তার ফাঁসি কার্যকরের আগে বলেছেন, “আমার রক্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।” তিনি দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *