May 22, 2026, 10:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রেকর্ড গড়ে সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) এর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আগে কেউ টানা দুইবার এই পুরস্কার জেতেননি; কেবল প্রিড্রাগ রাদোসাভলজেভিচ দু’বার (১৯৯৭ ও ২০০৩) MVP হয়েছেন।

মেসি সম্প্রতি ইন্টার মায়ামি নিয়ে প্রথমবার এমএলএস কাপ জয় উদযাপন করেছেন। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারানো ম্যাচে গোল না করলেও তিনি দুই অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্টে গোল্ডেন বুট পুরস্কারও জিতেছেন।

মায়ামিতে যোগদানের পর থেকে মেসি ক্লাবের ১০১ গোলের ৬৩টিতে সরাসরি অবদান রেখেছেন। ক্লাবকে নতুন ইতিহাসের শীর্ষে তুলে তৃপ্ত মেসি বলেছেন, “এমএলএস কাপ জয় এবং মায়ামিকে সবার ওপরে তুলে ধরা আমাদের প্রধান লক্ষ্য ছিল।”

মেসি সম্প্রতি মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। এবার MVP বাছাইয়ে তিনি ৭০ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন।

ক্যারিয়ারে মেসি জিতেছেন ৪৮টি ট্রফি, ব্যক্তিগত পুরস্কারে ৮ বার ব্যালন ডি’অর, ৩ বার ফিফা বেস্ট প্লেয়ার, ৩ বার উয়েফা বর্ষসেরা, ছ’বার ইউরোপিয়ান গোল্ডেন শু, আটটি লা লিগা পিচিচি এবং আর্জেন্টিনার ১৫ বার বর্ষসেরা ফুটবলার।

৩৮ বছর বয়সী এই তারকা ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *