May 23, 2026, 3:28 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ সাভারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) আরভিঅ্যান্ডএফ ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।—এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান সম্মেলনস্থলে পৌঁছালে আরভিঅ্যান্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট—৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডারসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সম্মেলনে আরভিঅ্যান্ডএফ কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। তিনি সেনাবাহিনীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বক্তব্যের শুরুতেই জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবময় ঐতিহ্য স্মরণ করে দেশের সেবায় এই কোরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও জিওসি ৯ পদাতিক ডিভিশন, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যরা।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর আরভিঅ্যান্ডএফ কোরের তৃতীয় ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল এস এম আসাদুল হক। সাভার ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি অনুযায়ী অনুষ্ঠিত ওই অভিষেক অনুষ্ঠানে সিনিয়র অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার তাকে ‘কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *