May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রণবীরকে ‘নির্লজ্জ বেহায়া’ বললেন পীযূষ মিশ্র

বিনোদন ডেস্ক :

বলিউডের প্রয়াণকালে পরিচিত ‘কাপুর পরিবার’-এর উত্তরাধিকার নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন প্রবীণ অভিনেতা ও নাট্যকার পীযূষ মিশ্র। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি রণবীর কাপুরকে নিশানা করেছেন।

পীযূষ মিশ্রের মতে, রণবীর কাপুর পারিবারিক লিগ্যাসি এবং সিনেমার শৈল্পিক ও নৈতিক মানদণ্ড বজায় রাখতে পারেননি। তিনি বলেন, “ছেলেটি একেবারে অন্য ধরনের। এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে দেখিনি। শুটিং চলাকালীন চরিত্রে পুরোপুরি ঢোকে, কিন্তু শট শেষ হলেই একেবারে অন্য মানুষ হয়ে যায়।”

তিনি আরও মন্তব্য করেন, “রণবীরের মধ্যে কাপুর বংশের লিগ্যাসির ছিটেফোঁটাও নেই। তার বাবা, ঠাকুরদা এমনকি প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, দায়িত্বের কোন ছাপও তার মধ্যে কাজ করে না। শুটিংয়ের বাইরে সে একেবারে ফুরফুরে, দায়িত্ব বোঝে না।”

পীযূষের এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক ও মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এবং নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলিউডের বর্তমান প্রজন্মের তারকা রণবীরকে নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *