May 22, 2026, 11:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কিস্তির টাকা পরিশোধ না করায় গৃহস্থের হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী

কিস্তির টাকা পরিশোধ না করায় গৃহস্থের হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী

ডেস্ক রিপোর্ট:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক এনজিও কর্মীর বিরুদ্ধে গৃহস্থের উঠান থেকে হাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুল্লশ্রী গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম টিএমএসএস এনজিওর সদস্য। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন তিনি। নিয়মিত প্রতি সপ্তাহে ১,২৫০ টাকা করে কিস্তি দিলেও সাম্প্রতিক একটি কিস্তি দিতে দেরি হচ্ছিল।

মঙ্গলবার টাকা নিতে হাফিজার বাড়িতে যান টিএমএসএসের মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা পরে টাকা পরিশোধ করবেন জানানোর পর ফিরোজ খান টাকার পরিবর্তে হাঁস দাবি করেন বলে অভিযোগ। হাফিজা প্রতিবেশীর বাড়িতে গেলে সুযোগে তিনি ও তার সহযোগী উঠান থেকে একটি চীনাহাঁস নিয়ে যান।

হাফিজা খানম বলেন, একটি কিস্তির টাকা পরে দেব বলেছিলাম। তারপরও আমার অনুপস্থিতিতে মেয়ের শখের হাঁসটি নিয়ে গেছে। হাঁসটির দাম এক হাজার পাঁচ-ছয়শ টাকা হবে।

এ বিষয়ে এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, টিএমএসএস আগৈলঝাড়া এনজিও সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়। তবে কিস্তির টাকার বিনিময়ে ঋণগ্রহীতার বাড়ি থেকে কোনো সম্পদ নেওয়ার নিয়ম নেই।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসও একই মত জানিয়ে বলেন, এমন কর্মকাণ্ডের কোনো আইনগত ভিত্তি নেই।
ঘটনার বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খান গৃহস্থের বাড়ি থেকে হাঁস আনার কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *