May 22, 2026, 9:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আনিসুল ও সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউয়ের সময় ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুনানি ১৭ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল দিন ধার্য করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, এবং আসামিপক্ষের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

প্রসিকিউশন অভিযোগে জানায়, ওই সময়ে আনিসুল ও সালমান ফোনালাপে বলেন, “কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করতে হবে।” তাদের এই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়।

সালমান এফ রহমান ও আনিসুল হক গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন এবং এরপর থেকে কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *