May 22, 2026, 11:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মাহফিলের মঞ্চেই বয়ানরত অবস্থায় প্রাণ হারালেন বক্তা

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই ঢলে পড়লেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। শনিবার (৬ ডিসেম্বর) রাতে আয়োজিত ওই মাহফিলে তিনি তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেন। তবে বক্তব্য শুরুর কয়েক মিনিট পরই হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই অচেতন হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন, পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি আড়াই বছরের একটি সন্তানের জনক ছিলেন।

হঠাৎ এ মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *