May 22, 2026, 11:51 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাংলাদেশের সীমান্তে ঢুকে ছাগল চুরি করলো বিএসএফ

বাংলাদেশের সীমান্তে ঢুকে ছাগল চুরি করলো বিএসএফ

অনলাইন ডেস্ক:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বিরুদ্ধে আবারও সীমান্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নতুন এক ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ সীমানায় ঢুকে একটি ছাগল ধরে নিয়ে যাচ্ছে বিএসএফের দুই সদস্য। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হেলমেট পরা দুই বিএসএফ সদস্য লাঠি হাতে একটি কালো ছাগলকে তাড়া করছে। ছাগলটি পালানোর চেষ্টা করলে তারা লাঠি ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে ছাগলটি ধরে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে নিয়ে যেতে দেখা যায়। দূর থেকে স্থানীয় এক যুবক মোবাইলে ভিডিওটি ধারণ করেন।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় পশু চুরি, কৃষিজ ফসল নষ্ট করা এবং চোরাচালানকারীদের সহায়তার মতো কর্মকাণ্ডে বিএসএফের কিছু সদস্য যুক্ত থাকেন। তবে সরাসরি সীমান্ত অতিক্রম করে ছাগল নেওয়ার ঘটনা বিরল হলেও এটি নতুন নয় বলেও অনেকে মন্তব্য করেছেন।

এ ঘটনার পর সীমান্তবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের পক্ষ থেকেই আরও কঠোর তদারকি দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *