April 7, 2026, 5:11 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার

ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরে ওয়ার্কশপ ব্যবসার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে নুর উদ্দিন জিকু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটির চন্দ্রঘোনা থানার গহীন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের আব্দুল গোফরানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে “নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” পরিচালনা করতেন।

জেলা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীর নির্দেশনায় ডিবির ওসি সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দ্রগঞ্জ থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলার পলাতক আসামি ছিলেন।

এর আগে ১ ডিসেম্বর তার ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে ৭ ডিসেম্বর সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গ্রামের বাড়ির কবরস্থান থেকে আরও পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব অস্ত্রই নতুন এবং তার ওয়ার্কশপে তৈরি বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “দীর্ঘদিন ধরে নুর উদ্দিন ওয়ার্কশপ ব্যবসার আড়ালে অস্ত্র তৈরি ও সরবরাহ করছিল। তার দোকান ও বাড়ি থেকে উদ্ধার করা অস্ত্রগুলো মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার নুর উদ্দিনকে বুধবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *