May 22, 2026, 11:55 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাবুগঞ্জের ঘটনায় বিএনপির দশ লাখ ভোট কমেছে : ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক :

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, বাবুগঞ্জে হামলার ঘটনায় একদিনেই বিএনপির প্রায় ১০ লাখ ভোট কমেছে। তিনি সতর্ক করেছেন, দলের অভদ্র অংশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে আসন্ন নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

সোমবার (৮ ডিসেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, “ক্রিমিনালদের নিয়ে ভোট চাইলে নির্বাচনের আগেই জনগণ ভয় পাবে, নির্বাচিত হলে কী হবে তা ভাববে।”

তিনি আরও বলেন, মীরগঞ্জ সেতুর উদ্বোধন সংক্রান্ত উন্নয়ন কার্যক্রমে কোনো রাজনৈতিক দলকে কিছু বলিনি; শুধু স্থানীয়দের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু গত দুই মাস ধরে আমি এবং আমার নেতাকর্মীরা হেনস্তার শিকার হচ্ছি। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসন ক্ষমতার সঙ্গে দলের সমরূপ হয়ে যাচ্ছে, যা একটি সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করছে।

ফুয়াদ প্রশ্ন তুলেছেন, “এই পরিস্থিতিতে কি ভালো নির্বাচন সম্ভব?” তিনি দাবি করেছেন, বাবুগঞ্জ ও মুলাদীর ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও ঘটনা তদন্তে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *