May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে আজ সোমবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এ সময় চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) তার নিরাপত্তা নিশ্চিত করে।

হাসপাতাল এলাকায় স্বাভাবিক পরিবেশ

দুপুরের পর থেকে হাসপাতালের সামনে নেতাকর্মীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। কেবল পথচারীদের কিছুটা ভিড় দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংবাদমাধ্যমকর্মীরা সেখানে অবস্থান করছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা

গত ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং অবস্থাকে সংকটাপন্ন বলে জানায় বিএনপি। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *