May 22, 2026, 10:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’

স্পোর্টস ডেস্ক :

লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা প্রকাশ করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবের আচরণে ক্ষুব্ধ এই মিসরীয় ফরোয়ার্ডের অভিযোগ—তাকে যেন ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। শনিবার (৬ ডিসেম্বর) লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে এক মিনিটও মাঠে নামানো হয়নি সালাহকে। টানা তিন ম্যাচ শুরুর একাদশে না থাকায় ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন তিনি।

সালাহ বলেন, “খুবই হতাশ। বছরের পর বছর ক্লাবের জন্য প্রাণপাত করে খেলেছি। অথচ এখন আমাকে বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে—কারণটাও জানানো হয়নি।” তার দাবি, ক্লাবের আচরণ অন্যায্য। “মনে হচ্ছে সব দোষ আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাকেই যেন বলির পাঁঠা বানানো হয়েছে,” যোগ করেন তিনি। অ্যানফিল্ডে গত আট মৌসুমে লিভারপুলকে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ৩৩ বছর বয়সী সালাহ। এপ্রিলে নতুন দুই বছরের চুক্তিও নবায়ন করেছিলেন তিনি। তবু মৌসুমের শুরুটা বাজে কাটায়—শেষ ১০ ম্যাচে মাত্র ২ জয়—সালাহকে নিয়ে আবারও সৃষ্টি হয়েছে ভবিষ্যৎ অনিশ্চয়তা। সালাহর ক্ষোভে দলীয় পরিবেশ আরও চাপে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কোচ আর্নি স্লট অবশ্য সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, “দলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে একাদশ নির্ধারণ করছি।”
কিন্তু সালাহর বক্তব্য একেবারেই ভিন্ন। তিনি জানান, “গ্রীষ্মে আমাকে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু টানা তিন ম্যাচ বেঞ্চে। তাই বলতে পারছি না ক্লাব তাদের কথা রেখেছে কি না।” তিনি আরও মন্তব্য করেন, “মনে হচ্ছে কেউ একজন চান না আমি আর এখানে থাকি।” চলতি মাসেই আফ্রিকান কাপ অব নেশনস খেলতে জাতীয় দলে যোগ দেবেন সালাহ। টুর্নামেন্ট শেষে লিভারপুলে তার ভবিষ্যৎ কী হবে—সেটি নিয়েও এখন অনিশ্চয়তা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *