May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ছেলের জন্য সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন দীপিকা কক্কর

বিনোদন ডেস্ক :

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর এখন শুধুই একমাত্র ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান। বাহ্যিক সৌন্দর্য, ওজন বৃদ্ধি বা চুল ঝরে যাওয়ার মতো বিষয়গুলো তার কাছে এখন গুরুত্বপূর্ণ নয়।

সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে সহ-অভিনেত্রী রশ্মি দেশাই-র সঙ্গে আলাপে দীপিকা জানিয়েছেন, ক্যানসারের কারণে তার চুল পড়ছে এবং ওজন দ্রুত বাড়ছে। তবে তার মূল লক্ষ্য একটাই—ছেলের জন্য সুস্থ থাকা।

তিনি বলেন, “প্রথম যখন জানতে পারলাম আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখ ভেসে উঠেছিল। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাকে সঙ্গে নিতে পারিনি। এক বছরের শিশু মাকে না পেয়ে অঝোরে কাঁদছিল, সেই দৃশ্য দেখে বুক ফেটে যেত।”

দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিমও সেই সময়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে, যেকোনো রোগই হোক না কেন, দীপিকাকে সুস্থ হতে হবে। বর্তমানে পরিবারের সমর্থন নিয়ে দীপিকা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এবং ছেলের জন্য এই লড়াইয়ে অটল রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *