May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও দীর্ঘদিনের জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। দলীয় উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য দ্রুতই তাকে যুক্তরাজ্যে সরিয়ে নেওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তিনি ঢাকায় পৌঁছে চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার অবস্থার মূল্যায়ন করবেন এবং পরিস্থিতি অনুকূল হলে তাকে নিয়ে লন্ডনে যাত্রা করবেন।

এর পাশাপাশি, কাতার সরকার বৃহস্পতিবার জানিয়েছে—খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত।

গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, তবে চিকিৎসকরা তার পরিস্থিতিকে “স্থিতিশীল” হিসেবে বিবেচনা করছেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। পরে তার কিডনি ও হৃদরোগের জটিলতা বাড়ে এবং নতুন করে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। ১ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

এরমধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বোর্ডে ইতোমধ্যে যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ দলও যুক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *