May 23, 2026, 6:20 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ারে

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ারে

জেডটিভি বাংলা ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

তিনি জানান, যুক্তরাজ্য থেকে আগত দলের নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিলি। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তার সার্বিক চিকিৎসা আরও উন্নতভাবে পরিচালনা এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনা গভীরভাবে মূল্যায়নের জন্য মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই বিবেচনায় যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণের ফলে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা ও আরও সমন্বিত চিকিৎসা পরিকল্পনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে মেডিকেল বোর্ড বিদেশি বিশেষজ্ঞ দলের সঙ্গে সব প্রয়োজনীয় রিপোর্ট, স্ক্যান এবং সাম্প্রতিক পরীক্ষার তথ্য শেয়ার করেছে, যাতে শুরু থেকেই তারা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোচ্চ মান নিশ্চিত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *