May 23, 2026, 12:48 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই, প্রাণ গেল এক বৃদ্ধের

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই, প্রাণ গেল এক বৃদ্ধের

স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্যারালাইজড রইচ উদ্দিন (৭২) ঘর থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি মৃত ইউসুফ তেলির ছেলে।

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ১০টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ৭টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *