July 7, 2026, 10:16 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জয়ার মন্তব্যে বিতর্ক, পরিচালক অশোক পণ্ডিতের ক্ষোভ

বিনোদন ডেস্ক :

প্রবীণ বলিউড অভিনেত্রী জয়া বচ্চন সম্প্রতি একটি অনুষ্ঠানে পাপারাজ্জিদের ছবি তোলার ধরণ ও পোশাক-আশাক নিয়ে যে মন্তব্য করেছেন, তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জয়া সরাসরি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে উদ্ভট প্রশ্ন করে… এদের কী করে সাংবাদিক বলা যায়?’

জয়ার এই মন্তব্যকে এক ধরণের অভিজাতসুলভ ঔদ্ধত্য হিসেবে দেখছেন পরিচালক অশোক পণ্ডিত। তিনি বলেন, ‘পাপারাজ্জিদের ছবির জন্য সমালোচনা করা এক কথা, কিন্তু পুরো চিত্রসাংবাদিকতা পেশাকে অপমান করা ঠিক নয়। জয়ার মন্তব্য থেকে পেশার প্রতি এক ধরনের অসম্মান ও ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে।’

অশোক আরও বলেন, ‘ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ সদস্যের কাছ থেকে এমন শ্রেণিবৈষম্যমূলক মন্তব্য কাম্য নয়। পেশার মর্যাদা রক্ষার দিক থেকে এটি উদ্বেগজনক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *