April 7, 2026, 8:42 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘চাচাকে পিটিয়ে মারলেন ভাতিজারা’

রামগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে মারলেন ভাতিজারা

স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ভাতিজাদের হামলায় হাসমত উল্যাহ (৭০) নামে এক চাচা নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে শাহীন হোসেন ভাতিজা তোফায়েল (৩৭), মোহন (৩৪), পৌর যুবদলের সদস্য সুমন চৌধুরী (৪৫)সহ ৮–৯ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে হাসমত উল্যার বসতঘর দখলের চেষ্টা করলে তিনি ও পরিবারের সদস্যরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজারা ভাড়া করা লোকজন নিয়ে হাসমত উল্যার ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে।

গুরুতর আহত অবস্থায় রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত তোফায়েল ও মোহন আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা তাদের বাড়ির আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে স্থানীয়রা তাদের বাড়ির পাশের বাগান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

এ ঘটনার মাত্র কয়েক দিন আগে, ২৪ নভেম্বর, রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরদিন র‌্যাব-১১ ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে মূল আসামি যুবদল নেতা ইউসুফকে গ্রেপ্তার করে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *