April 7, 2026, 8:43 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সন্দ্বীপের কোরআন তিলাওয়াত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত একটি কোরআন তিলাওয়াত সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওতে মঞ্চের সঞ্চালককে ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়, যেখানে সমবেত দর্শকরাও সাড়া দেন।

জানা যায়, রোববার মাইটভাঙ্গা ইউনিয়নের সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় একাধিক দেশের অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বক্তারা মঞ্চে ওঠার সময় সঞ্চালক তাদের দেশের নাম ধরে স্লোগান দেন। পাকিস্তান থেকে আসা এক প্রতিযোগীর ক্ষেত্রে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়, যা ভিডিওতে ধারণ হয়ে ভাইরাল হয়। ভিডিওতে আরও দেখা যায়, সঞ্চালক পরপর ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দেন, সেখানে ‘জিন্দাবাদ’ ধ্বনি শোনা যায়; এরপর ‘নারায়ে তাকবির’ স্লোগানও তোলা হয়। একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে মিসর থেকে আগত প্রতিযোগীকে ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত জানানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত নুরনবি রুমি বলেন, বিদেশি প্রতিযোগীদের বরণ করতেই এ ধরনের স্লোগান দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা বলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ— আমরা এর নিন্দা জানাই।” সন্দ্বীপের ইউএনও মংচিংনু মারমা জানান, ভিডিওটি তিনি এখনও দেখেননি। তবে ঘটনা সত্য হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ তারা পাননি; অভিযোগ পেলে তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *