May 23, 2026, 6:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

অনলাইন ডেস্ক:

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারের দাবিতে আজ রোববার সারা দেশে মোবাইল ফোনের সব দোকান বন্ধ রেখেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার রাতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কর্মসূচির ঘোষণা দেয়।

ব্যবসায়ীদের দাবি, বাজারে গড়ে ওঠা একচেটিয়া সিন্ডিকেট ভাঙা, ন্যায়সংগত করনীতি প্রণয়ন এবং মোবাইল ফোন আমদানিতে বাধাহীন সুযোগ নিশ্চিত করা জরুরি। দাবি বাস্তবায়নে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথে মানববন্ধনের আয়োজন করা হয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও ব্যবসায়ীরা সমাবেশ করছেন।

ব্যবসায়ীরা জানান, বিটিআরসির ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হলে বাজারে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তারা বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

মোবাইল ব্যবসায়ীদের স্বার্থে কাজ করা সংগঠন এমবিসিবি জানায়, সরকারি নীতি, কর বা আমদানি–শুল্ক ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেললে তারা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে থাকে। সারাদেশের ব্যবসায়ীদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের কারণে সংকটময় পরিস্থিতিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *