July 8, 2026, 1:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা ঘোষণা শ্রীলঙ্কার

নিজস্ব প্রতিবেদক :

প্রতিকূল আবহাওয়া ও ফ্লাইট বাতিলের কারণে শ্রীলঙ্কা ত্যাগ করতে না পারা বিদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করেছে দেশটির সরকার। শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ নভেম্বর বা তার পর শ্রীলঙ্কা ছাড়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভ্রমণজনিত বিঘ্নের কারণে যারা দেশে ফিরতে পারেননি, তাদের ক্ষেত্রে কোনো ভিসা এক্সটেনশন ফি বা ওভারস্টে জরিমানা আরোপ করা হবে না। অনাকাঙ্ক্ষিত বিলম্বে পড়া এসব ভ্রমণকারীকে সহায়তা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বল্পমেয়াদী ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এবং রেসিডেন্স ভিসাধারীদের প্রয়োজনীয় ভিসা নবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য সাত দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে।

স্বল্পমেয়াদী পর্যটন ভিসা অনলাইন পোর্টালের মাধ্যমেও বাড়ানো যাবে: https://eservices.immigration.gov.lk/vs/login.php

শ্রীলঙ্কা সরকার আশা করছে, এই বিশেষ সুবিধা বিদেশি ভ্রমণকারীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *