May 23, 2026, 2:17 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আনোয়ারায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ

চট্টগ্রাম প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত আটটায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ্–এর উদ্যোগে স্থানীয় একটি মসজিদে এ আয়োজন করা হয়।

আয়োজনে কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলমসহ বিএনপি, যুবদল, কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ মুসল্লিরাও দোয়া মাহফিলে অংশ নেন। অ্যাডভোকেট লোকমান শাহ্ বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা আজ সবার প্রত্যাশা। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছি।”

মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, রোগমুক্তি এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহানুর। দোয়া শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *