May 22, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ধর্মেন্দ্রকে স্মরণে দেওল পরিবারের আয়োজন

বিনোদন ডেস্ক:

বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র গত ২৪ নভেম্বর অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। এই দুঃসময়ে বলিউডসহ ভক্ত-অনুরাগীরা শোকস্তব্ধ।

অভিনেতার পরিবার তার বর্ণময় কর্মজীবনকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করার উদ্যোগ নিয়েছে। প্রথমে আগামী সপ্তাহে অনুষ্ঠান করার কথা শোনা গেলেও, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। দেওল পরিবারের পক্ষ থেকে প্রকাশিত পোস্টারে ধর্মেন্দ্রের তরুণ বয়সের ছবি ব্যবহার করা হয়েছে এবং লেখা আছে, ‘Celebration of Life’। স্মরণসভা মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে প্রয়াত অভিনেতার পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিন, যা জমকালোভাবে উদযাপনের জন্য দেওল পরিবার নানা আয়োজন করছিল। কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে সেই পরিকল্পনা স্থগিত হয়েছে। ধর্মেন্দ্রের শেষকৃত্য ও পরিবারের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই বলিউডের অসংখ্য তারকা তার বাড়িতে উপস্থিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *