May 23, 2026, 7:01 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

তফসিল ঘোষণার আগে ইসি-বাহিনী বৈঠক: নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) আবারও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকের মূল উদ্দেশ্য হলো নির্বাচনকালীন নিরাপত্তা কৌশল পর্যালোচনা এবং চূড়ান্ত করা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চারজন নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, আজকের বৈঠকে ভোটের আগে ও পরে বাহিনী কতদিন মাঠে থাকবে, প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত হবে এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য সমন্বিত কৌশল চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ২০ অক্টোবর প্রথম প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য মোতায়েনসহ মোট আট দিনের নিরাপত্তা প্রস্তাব আসে। ইসি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজকের বৈঠকে মোতায়েনের সংখ্যা ও সময়কাল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *