May 23, 2026, 7:00 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শেখ হাসিনার রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত সাম্প্রতিক রায় নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। যেকোনো অভিযোগে বিচার প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হওয়া জরুরি।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, “ক্ষমতার অপব্যবহার হয়ে থাকলে তা আইনগতভাবেই মোকাবিলা করা উচিত। বিচার অবশ্যই আইনের মৌলিক নীতি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হওয়া প্রয়োজন।”

১৯৭৫ সালে জার্মানিতে আশ্রয় পাওয়া শেখ হাসিনাকে নতুন করে আশ্রয় দেওয়া হবে কিনা—এ প্রশ্নে রুডিগার লোটৎস বলেন, “১৯৭৫ সালের ঘটনাটি অনেক পুরোনো। এখন কী হবে, তা নির্ভর করছে আলোচনার ওপর। এ বিষয়ে আমি মন্তব্য করার অবস্থানে নেই।” তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর আইনি প্রশ্নগুলো স্বচ্ছভাবে সমাধান করা যেকোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী সরকারের পক্ষ থেকেও এখনো কেউ স্বীকার করছে না যে তাদের কিছু সিদ্ধান্ত ভুল ছিল।

উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তাকে দেশে ফেরাতে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *