May 23, 2026, 2:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

তেঁতুলিয়ায় শীতে কাঁপছে, শৈত্যপ্রবাহের আভাস

তেঁতুলিয়ায় শীতে কাঁপছে, শৈত্যপ্রবাহের আভাস

তেঁতুলিয়া প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ভোরের কুয়াশা, হিমেল হাওয়া ও অতিরিক্ত আর্দ্রতায় কাঁপছে মানুষজন। ডিসেম্বরের শুরুতেই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস; বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি, যা চলতি মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। তারও আগের দিন সোমাবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ধারাবাহিকভাবে তাপমাত্রার এই ওঠানামা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। ময়দানদিঘী এলাকার ব্যবসায়ী মখলেছুর রহমান বলেন, সকালে দোকান খুলতেই হাত-পা জমে আসে। ঠান্ডা হাওয়া সরাসরি লাগে। লোকজনও সকাল সকাল খুব একটা বের হয় না। ব্যবসায় এর প্রভাব পড়ছে।

চাকলাহাট এলাকার কলেজছাত্রী ইশরাত জাহান বলেন, সকালে কলেজে যেতে খুব কষ্ট হয়। বাসা থেকে বের হলেই মনে হয় বরফের বাতাস লাগছে। আমাদের এখানে শীত একটু বেশি অনুভূত হয়।

রিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, কামাই কমে গেছে। লোকজন ঠান্ডায় বের হয় না। তবুও রিকশা নিয়ে বের হতে হয়। তবে মোটা কাপড় পরে রিকশা চালাই।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হবে। শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *