May 22, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আইসিসির র‍্যাঙ্কিংয়ে উন্নতি, সুখবর পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজ মুশফিকুর রহিমের ক্যারিয়ারে এনে দিয়েছে বিশেষ সাফল্য। মিরপুর টেস্টে ব্যক্তিগত ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার পাশাপাশি সেঞ্চুরিও করেছেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসির র‍্যাঙ্কিংয়ে।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক আপডেট অনুযায়ী, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়ে মুশফিক এখন ৩০তম স্থানে, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। একই ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাসও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি ৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন। মুমিনুল হকও সমান ধাপে উন্নতি করে ৪৬ নম্বরে, আর মাহমুদুল হাসান জয় ২ ধাপ এগিয়ে রয়েছেন ৭২তম স্থানে।

বোলারদের তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি এসেছে তাইজুল ইসলামের। মিরপুর টেস্টে তার অসাধারণ পারফরম্যান্সে তিনি ৪ ধাপ এগিয়ে এখন ১৫তম স্থানে, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *