May 23, 2026, 2:17 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কড়াইল বস্তিতে আগুন, যানজটের কারণে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারছে না

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে ৩০ মিনিট পার হলেও এখনও কোনো ইউনিট পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, “আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট রওনা হয়েছে। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে আমাদের কোনো ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।”

ফায়ার সার্ভিস বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *