May 23, 2026, 2:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুড়িগ্রাম-৩ উলিপুরে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে তাসভীর উল ইসলামের উঠোন বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব তাজভীর উল ইসলাম আজ বজরা ইউনিয়নের বাবু বাজার এলাকায় সনাতনী ধর্মাবলম্বী পরিবারের সঙ্গে এক আন্তরিক উঠোন বৈঠকে অংশ নেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকটি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ধানের শীষের কান্ডারী তাসভীর উল ইসলাম উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা, উদ্বেগ ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, ধর্মীয় সহাবস্থান এবং রাজনৈতিক বৈষম্যহীনতার বিষয়ে তিনি তাঁর স্পষ্ট অঙ্গীকার তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীরা তার বক্তব্যে উৎসাহিত হয়ে জানান, বহুদিন পর একজন প্রার্থী এসে তাদের কথা মন দিয়ে শুনছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে তাসভীর উল ইসলাম নির্বাচিত হলে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

এলাকার লোকজনের ভাষায়—
“তিনি যেভাবে আমাদের সম্মান দিয়ে কথা বললেন, তাতে বোঝা যায় তিনি শুধু ভোট চাইতে আসেননি, সমস্যার সমাধান করতেও আগ্রহী।”

বৈঠক শেষে তাসভীর উল ইসলাম বলেন,
“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। উলিপুরকে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহে বাবু বাজারে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *