April 7, 2026, 11:42 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কাশিমপুরে দুই মাদক ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় মৌচাক আর্মি টিমের বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে তথ্যসূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মৌচাক আর্মির কর্মকর্তা মেজর ইব্রাহিম আব্দুল্লাহ।

সেনাবাহিনীর সূত্র জানায়, এলাকায় সন্দেহজনক স্থানে মাদকচক্রের অবস্থান শনাক্ত করে টহল দল প্রথমে কাশিমপুরের “ইয়াবা খ্যাত” আরিফ হোসেন কসাই–এর ডেরায় অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, আলাদা তথ্যের ভিত্তিতে চৌকস টহল দল রাজু আহমেদ নামে আরও একজন মাদক কারবারিকে ২ হাজারের বেশি ইয়াবাসহ আটক করে।

সেনাবাহিনী জানায়, অভিযানে মোট ৮ হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *