May 23, 2026, 3:01 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

লৌহজংয়ে বিএনপির উঠান বৈঠক, ৩১ দফায় তৃণমূলের অঙ্গীকার

লৌহজংয়ে বিএনপির উঠান বৈঠক, ৩১ দফায় তৃণমূলের অঙ্গীকার

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী দপ্তরী বাড়িতে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় বৌলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি উঠান বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুন্সীগঞ্জ-২ আসনের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই ৩১ দফা ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, জনগণের পাশে থাকা এবং তাদের সমস্যার সমাধানে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব বিএনপি দৃঢ়ভাবে পালন করবে।

স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে বক্তব্য দিয়ে তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, দেশের বর্তমান প্রেক্ষাপটে ৩১ দফা বাস্তবায়ন সময়োপযোগী এবং জনসমর্থনই এ প্রয়াসের প্রধান শক্তি।

উঠান বৈঠকে এলাকাবাসী বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন, যা নেতারা মনোযোগ দিয়ে শোনেন। শান্তিপূর্ণ ও প্রাণবন্ত এ আলোচনা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান উপস্থিতরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *