May 23, 2026, 7:53 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চাকরি হারালেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সিনিয়র সচিব এহছানুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

চাকরিচ্যুত তিন কর্মকর্তা হলেন-বগুড়ার অনুপ কুমার বিশ্বাস, পিরোজপুরের নবমিতা সরকার এবং ফরিদপুরের কাজী আরিফুর রহমান। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও তারা একই সঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তারা সরকারি চাকরি থেকে সরাসরি অপসারিত হয়েছেন। পাশাপাশি চাকরির মেয়াদে সরকারি অর্থের কোনো বকেয়া থাকলে তা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুসারে আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ বুধবারই শেষ হয়েছে এবং একই দিন থেকে তাদের অপসারণ কার্যকর হয়। তবে কী কারণে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই। উল্লেখিত বিধি অনুযায়ী, শিক্ষানবিশকালীন সময়ে কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট পদের জন্য অযোগ্য বিবেচিত হলে সরকার পিএসসির পরামর্শ ছাড়াই নিয়োগ বাতিল করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *