May 23, 2026, 4:01 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স মশার কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুন লেগেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে এ মুহূর্তে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের ধোঁয়া দেখতে পেয়ে প্রথমে কারখানার শ্রমিকরা নেভানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে, পরে আশপাশের স্টেশনগুলো থেকে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

অপরদিকে, কারখানার আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *