May 23, 2026, 9:38 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-র দিকে শিক্ষার্থীরা, পুলিশের বাধা- ধাওয়া

নিজস্ব প্রতিবেদক :

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে বুলডোজার নিয়ে অগ্রসর হওয়া শিক্ষার্থীদের পথরোধ করেছে পুলিশ। এতে ধাওয়া–পাল্টাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে মিছিল নিয়ে এগোতে শুরু করেন। মিছিলের সামনে ছিল একটি বুলডোজার।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকার প্রবেশমুখে পৌঁছালে পুলিশ মিছিল থামিয়ে দেয়। এ সময় মিছিলে থাকা শিক্ষার্থী ও জনতার কিছু অংশ পুলিশের দিকে এগোতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী অস্থিরতায় ধানমন্ডি ৩২-এর বাড়ির কয়েকটি অংশ বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছিল বলে জানা যায়।

এদিকে, একই দিনে (১৭ নভেম্বর) ঘোষণা হওয়ার কথা রয়েছে জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। এই মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ রায় দেবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *