May 23, 2026, 4:00 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার:

রাজশাহী–নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নাইম ইসলাম (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তার বন্ধু রোহান ইসলাম (২২)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নাইম নগরীর মাসকাটাদীঘির মো. সাধুর ছেলে এবং রোহান একই এলাকার সাইফুল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানান, নগরীর বিমানচত্বর এলাকায় একটি আইটি সেন্টারে কাজ করতেন নাইম। বিকেলে কাজের উদ্দেশ্যে নাইম ও রোহান মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে চৌদ্দপাই এলাকার বিহাস মোড়ে বিনোদপুর থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে পড়ে যান। এরপর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাইম।

নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *