April 7, 2026, 6:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাংলাদেশ এক কদম এগোলে, পাকিস্তান দুই কদম এগোবে’- মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের শীর্ষ আলেম এবং জমিয়তে উলেমায়ে ইসলাম–ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বৃহৎ ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি বলেন- “বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে।” রোববার দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘খতমে নবুয়ত সম্মেলন’-এ ভাষণ দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের উদ্যম, সক্রিয়তা ও মনোভাব অত্যন্ত প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন-ধর্মভিত্তিক আন্দোলন মানে সহিংসতা নয়; বরং আদর্শকে ধরে রেখে স্থিতিশীলভাবে এগিয়ে চলার প্রতিশ্রুতি।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মানুষের মধ্যে এমন এক ঈমানের ঐক্য রয়েছে, যা সময়ের সাথে কখনোই ক্ষয়ে যাবে না। পাকিস্তান থেকে আগত প্রতিনিধি দল কেবল অনুষ্ঠানে যোগ দিতেই নয়, বরং পাকিস্তানবাসীর শুভেচ্ছাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে বলেও তিনি জানান। খতমে নবুয়তের বিষয়টি দুই দেশের মধ্যে অভিন্ন বিশ্বাস-এ কথাও তিনি শ্রোতাদের স্মরণ করিয়ে দেন।

মাওলানা ফজলুর রহমান আরও বলেন- “পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ।” তিনি সতর্ক করে বলেন, যদি কেউ নবী মুহাম্মদ (সা.)–এর পর নবুয়তের দাবি করেন, তবে তিনি ইসলামের বাইরে অবস্থান করেন-যা উপমহাদেশের আলেমদের ঐক্যবদ্ধ অভিমত। সম্মেলন দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাওলানা ফজল বলেন-“বাংলাদেশ এক কদম এগোলে, পাকিস্তান দুই কদম এগোবে।” একইসঙ্গে তিনি বিশ্বাস প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা ও সৌহার্দ্য ভবিষ্যতে আরও দৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *