May 23, 2026, 5:01 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায়, রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব

পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায়, রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব

জেডটিভি বাংলা ডেস্ক:

পুলিশ হেফাজতে থাকা এক আসামিকে ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালত।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও বিচারকের স্ত্রীকে আহত করার অভিযোগে গ্রেফতার লিমন মিয়া হেফাজতে থাকার পরও গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ পান। এই ঘটনা আদালতের নজরে এলে কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আদালত আগামী ১৯ নভেম্বর তারিখে কমিশনারের উপস্থিতি নির্ধারণ করেছেন। শনিবার (১৫ নভেম্বর) এই নির্দেশ জারি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *