May 22, 2026, 9:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সুভাষ সিংহ রায় ও স্ত্রীর ৯ ব্যাংক হিসাব ফ্রিজ, ৪২ লাখ টাকা জব্দের আদেশ

জেডটিভি বাংলা ডেস্ক :

দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তদন্তের মুখে থাকা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলীর ৯টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করেন। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার জানান, সুভাষ চন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বৈধতার বাইরে অর্থ উপার্জন করে ব্যাংক হিসাব ব্যবহারের এবং বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং করার অভিযোগে তদন্ত চলছে। তাদের ব্যাংক হিসাবসমূহে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানের জন্য এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তারা এসব অ্যাকাউন্টের অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। ব্যাংক হিসাবের অর্থ আগে স্থানান্তরিত হলে তদন্তে ক্ষতি হতে পারে। এর আগে গত ২০ অক্টোবর একই আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *