April 7, 2026, 3:11 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মানিকগঞ্জে সাবেক নারী কাউন্সিলর ও আ.লীগ নেত্রী জেসমিন গ্রেফতার

মো. আবু সাঈদ :


নানা কারণে আলোচনায় থাকা মানিকগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং এলাকায় একজন পরিচিত নারী নেত্রী হিসেবে পরিচিত।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, রাজনৈতিক মামলার সূত্র ধরে জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “রাত ১২টার দিকে আমরা তাকে নিজ বাড়ি থেকে আটক করি। বর্তমানে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরের মধ্যে আদালতে সোপর্দ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *