May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু বিজয়ের, লজ্জায় নায়িকা!

বিনোদন ডেস্ক :

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে এবার সেই গুঞ্জন যেন সত্যি হওয়ার ইঙ্গিতই দিলেন তারা—সবাইয়ের সামনে ভালোবাসা প্রকাশ করে। সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’–এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন রাশমিকা ও বিজয়। সেখানে মঞ্চে উঠে রাশমিকার হাত ধরে প্রকাশ্যেই তাকে চুমু খান বিজয় দেবেরাকোন্ডা। মুহূর্তেই হৈচৈ পড়ে যায় দর্শক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে।

চুমুর পর লজ্জায় মুখ ঢেকে ফেলেন রাশমিকা। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি হাসিমুখে বলেন, “প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা দরকার। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ।”

নায়িকা আরও যোগ করেন, “বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এর সাফল্যের আনন্দে তোমাকেও পাশে পেয়ে ভালো লাগছে।” রাশমিকার এই মন্তব্য ও মঞ্চের দৃশ্যের পর থেকে আবারও চাঙ্গা হয়েছে তাদের বিয়ের গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করতে পারেন বিজয় ও রাশমিকা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে তাদের বিবাহ আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *