May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে

ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৫১ জন ক্রিকেটারের বেতন বৃদ্ধি করেছে। এর মধ্যে ১৫ জন জাতীয় দল এবং ৩৬ জন অন্যান্য ক্রিকেটার। নতুন বেতন কাঠামো গত জুলাই মাস থেকে কার্যকর হবে এবং আগামী জুন পর্যন্ত চলবে।

নতুন চুক্তিতে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ‘এ’ ক্যাটাগরিতে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে, যা আগের চেয়ে ৪০ হাজার টাকা বেশি। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৩৫ হাজার, ‘সি’ ক্যাটাগরির বেতন ৯৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারের বেতন বৃদ্ধি পেয়ে ৮০ হাজার টাকা হয়েছে। জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকা থাকবে।

জাতীয় দলে নতুনভাবে সুযোগ পাওয়া খেলোয়াড়রা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন। অধিনায়ক ও সহ-অধিনায়ক অতিরিক্ত সম্মানী পাবেন যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা। নতুন কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে খেলেন স্বর্ণা আক্তার, আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা ও নিশিতা আক্তার নিশি। এবারের বেতন বৃদ্ধির সঙ্গে চলতি বছর জুলাই থেকে চার মাসের বেতন ও এরিয়া বিলও দ্রুত পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *